হ্যাটট্রিক করলেন সেলিনা হায়াৎ আইভী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২২ | ৯:২৩
Link Copied Successfully!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফলে জয়ের আভাস পেয়ে উল্লাসে মেতেছেন সেলিনা হায়াৎ আইভীর সমর্থকেরা। সর্বশেষ পাওয়া ফলে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আইভী।

আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হচ্ছে। সেখান থেকে প্রাপ্ত ৯০টি কেন্দ্রের ভোটের ফলে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে আছেন সেলিনা হায়াৎ আইভী।

৯০ কেন্দ্রের ভোটের ফলাফলে দেখা গেছে, সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৬৭ হাজার ৫৪৯ ভোট। আর হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৪২ হাজার ৬০৪ ভোট।

বিজ্ঞাপন

এদিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসভবনে বড় প্রজেক্টরে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ভোটের ফল দেখানো হচ্ছে। সেখান থেকে জয়ের আভাস পেয়ে উল্লাসে মেতে ওঠেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর সমর্থকেরা।

রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে আইভীও বিজয় সূচক চিহ্ন দেখান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করলেন সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন আইভী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা