বিদ্যুতায়িত হয়ে দোতলা থেকে পড়ে গেলো শ্রমিক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২২ | ১০:২৭
Link Copied Successfully!

চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দোতলা থেকে পড়ে গেল ইমান হোসেন নামের এক নির্মান শ্রমিক। তাকে রক্ষা করতে গিয়ে আরো এক শ্রমিক আহত হয়।

তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওইদিকে গুরুতর অবস্থায় ইমান হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনাটি শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্নে শাহাজান মিয়ার নির্মাণাধীন ভবনে ঘটে। ভবনের মালিক শাহজাহান মিয়া মহামায়া পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা ।

বিজ্ঞাপন

বিদ্যুতায়িত হওয়া নির্মাণ শ্রমিক ইমান হোসেন (১৮) মকিমাবাদ গাইনবাড়ীর হান্নানের ছেলে।

সরজমিনে গেলে স্থানীয়রা বলেন, ভবন নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ইমান হোসেনের মা- বাবা বলেন, তিনদিন আগেই ওই ভবনে কাজ করার সময় তারা বিদ্যুতায়িত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পায়।

বিজ্ঞাপন

মালিকপক্ষকে না পেলেও নিকটাত্মীয় জানান, আহত ইমান হোসেনের চিকিৎসার জন্য মালিক শহজাহান ও কন্ট্রাক্টর জসিম হাসপাতালে গেছে।

হাজীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারী মুঠোফোনে পপুলার বিডিনিউজকে বলেন, বিল্ডিং করার অনুমতি নিলেও মালিক ও কন্ট্রাক্টরকে রাস্তার ওপর কাজ না করার জন্য সর্তক করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে ইমান হোসেন নামের এক শ্রমিক গুরুতর আহত হবার বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা