বনের গজারি গাছ কেটে বিক্রি করছেন প্রভাবশালীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২২ | ২:২০
Link Copied Successfully!

টাঙ্গাইলের সখীপুরে হতেয়া বিট কর্মকর্তার যোগসাজশে বন বিভাগের গজারি গাছ কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাশালী ব্যক্তিরা।

বিট কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে হতেয়া বিটের চতলবাইদ গ্রামের রশিদ ভূঁইয়ার চালা থেকে পাঁচ শতাধিক গাছ বিক্রি করেছেন আব্দুল মজিদ মিয়া নামের স্থানীয় এক প্রভাবশালী।

তবে বিষয়টি জানেন না বলে জানিয়েছেন হতেয়া বিট কর্মকর্তা আব্দুল আহাদ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, হতেয়া বিটের চতলবাইদ গ্রামের রশিদ ভূঁইয়ার চালাটি বন বিভাগের আওতাধীন। এর আগেও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে গাছ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল মজিদ মিয়াসহ তার তিন ভাই।

অভিযোগ রয়েছে, এ বছরও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে পাঁচ শতাধিক গজারি গাছ চার লাখ টাকার বিনিময়ে লিটন দেওয়ানের কাছে গাছগুলো বিক্রি করেছেন আব্দুল মজিদ।

সরেজমিন দেখা যায়, ওই চালার অর্ধেকের বেশি গজারি গাছ কাটা শেষ। শ্রমিকরা গাছের পাতা ও গাছের গুঁড়ি সরানোর কাজ করছেন। পাশেই আব্দুল মজিদ মিয়া দাঁড়িয়ে রয়েছেন। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ রাখেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

এ সময় শ্রমিক হোসেন আলী জানান, গত তিন দিন যাবত পাঁচজন শ্রমিক প্রায় দুইশ গাছ কেটেছেন। বাকি আরও তিনশর বেশি গাছ কাটতে আরও অন্তত পাঁচ দিন সময় লাগবে। এখানে গাছ কাটতে লিটন দেওয়ান তাদের নিয়ে এসেছেন। শুনেছেন চার লাখ টাকায় এই গাছগুলো কিনেছেন লিটন দেওয়ান।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা