জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে বিশেষ সপ্তাহ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২২ | ৫:৪৪
Link Copied Successfully!

জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী এখনো করোনার টিকা নিতে পারেননি, তাঁদের টিকা দিতে ‘বিশেষ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৬ জানুয়ারি থেকে এই সপ্তাহ শুরু হবে।

এই তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে টিকা দেওয়ার বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়গুলোর কতৃর্পক্ষের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানেই ‘বিশেষ সপ্তাহ’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত একজন কর্মকর্তা এই তথ্য জানান। তিনি বলেন, সভায় আলোচনা হয়েছে এই সপ্তাহ চলার সময়ে প্রতিটি উপজেলা বা থানায় নির্ধারিত বুথ করা হবে। সেখানে ওই তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ (শিক্ষার্থীর প্রমাণ, সেটি পরিচয়পত্রও হতে পারে) দেওয়া সাপেক্ষে টিকা নিতে পারবেন।

বিজ্ঞাপন

এই বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি শিক্ষার্থী পড়ানো হয় না। অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাই এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত আট লাখের মতো শিক্ষার্থী টিকা নিয়েছেন। ২০ লাখের বেশি শিক্ষার্থী এখনো টিকা নিতে পারেননি। আর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থী লাখের নিচে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থীর প্রকৃত তথ্য জানা যায়নি।

আগের দিন সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এখনো টিকা নিতে না পারা দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী ৭৫ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থীকে ৩১ জানুয়ারির মধ্যে করোনার টিকা দেওয়া হবে। এই টিকা দিতে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের নিয়মও শিথিল করা হয়েছে।

সূত্র:প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা