
শিশুদের মাঝে মানবিক গুণাবলি গড়ে তুলতে মা-বাবাকে দায়িত্বশীল হতে হবে

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওলাদে রাসুল (দ)শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, আজকের শিশুই জাতির ভবিষ্যৎ। শিশুদের মাঝে মানবিক গুণাবলি গড়ে তুলতে পারলে, তারা একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী উপহার দেবে। এ ক্ষেত্রে
পিতা-মাতার সাহচর্যই মুখ্য ভূমিকা পালন করে। শিশুদের মাঝে সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, নৈতিকতার দর্শন জাগ্রত করতে তাদের শিক্ষার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার বিকাশ ঘটিয়ে উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে পারে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, মানুষের শ্রেষ্ঠ শিক্ষক তার মা-বাবা। মা-বাবার আদেশ-নিষেধ, জীবনাদর্শ সন্তানের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তাই মা-বাবার উচিত সন্তানের প্রতি সচেতন দৃষ্টি রাখা। কঠোরতা নয় ; বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সন্তানদেরকে সুপথে পরিচালিত করা সহজ হয়ে উঠবে। প্রিয় নবিজী (সা.) এর মহৎ আদর্শের প্রতি সন্তানদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে তারা পৃথিবী ও আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে সমর্থ হবেন।
৯ জানুয়ারি রাতে মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে কলিমুল্লাহ্ কলেজ মাঠে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটনের সভাপতিত্বে সম্মেলনে আলোচক ছিলেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান, মুফতি আজমাইন আসরার মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা নাজের হোসাইন মাইজভাণ্ডারী, শায়ের মাওঃ মনসুর আলী মাইজভাণ্ডারী,হাজী শাহ হাসান আহমেদ।
উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহ মোঃ কামরুজ্জামান হারুন,সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, বিভাগীয় সহ-সভাপতি শাহ মোঃ আবুল কাশেম, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি ও ইউপি সদস্য শাহাদাত হোসেন খান।মাহফিল পরিচালনা করেন হাফেজ নাহিদুল ইসলাম আলক্বাদরী ।
E/N


























