নৌকায় ভোট দেয়ায় পানিতে ফেলে দিল দোকানঘর

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২২ | ৭:৪১
Link Copied Successfully!

ফরিদগঞ্জে ৫ম ধাপের ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় দোকানপাট ভাংচুর করে নগদ অর্থ লুট এবং এলাকা চাড়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

৮ জানুয়ারী শনিবার রাতে উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া ব্রিজ সংলগ্ন একটি টং দোকান ভাংচুর করে পাশের ঝিলে পেলে দেয়া হয়েছে ও নগদ অর্থ লুট করেছে বলে আলী আশ্বাদ বেপারীর অভিযোগ । এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

দোকান ভেঙ্গে ঝিলে পেলে দেয়ার বিষয়ে দোকানের মালিক আশ্বাদ বেপারী জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই, সকালে স্থানীয়রা জানান দোকানটি ভেঙ্গে ঝিলে পেলে দিয়েছে। দোকানে থাকা নগদ অর্থ ও বিভিন্ন ধরনের দামি ব্যান্ডের সিগারেট লুট করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ইউপি নির্বাচনে নৌকার মিছিল মিটিং ও নৌকার পক্ষে হয়ে কাজ করায় এবং ভোট দেয়ায় (চশমা) প্রতিকের প্রার্থী মো. শাহ্ আলম শেখের লোকজন নির্বাচনী জয়ী হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি দিয়ে এসছে এবং তারই আমার দোকানপাট লুট ও ভাংচুর করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের দেওয়া হবে বলে তিনি জানান।

হামলার বিষয়ে নৌকা প্রতিকের পরাজিত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সোহেল চৌধুরী জানান, ঘটনাটি খুবই দুঃখ জনক।

হামলার বিষয়ে মো. শাহ্ আলম শেখ বলেন, আমি ঘটনাটির বিষয়ে অবগত নই। আর যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে তারা তাদের দোকান ভেঙ্গে আমার নেতাকর্মীদের উপর মিথ্যা অভিযোগ তুেলছে। আমার কোন নেতা কর্মী এই ধরনের কাজ করেছে তা ঠিক নয়।

বিজ্ঞাপন

দোকান ভাংচুরের বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রুবেল ফরাজি জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলেছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা