নির্বাচনের দিন পর পাল্টে গেল ফলাফল!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২২ | ৬:৫৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে ফলাফল শীট পাল্টে দেয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনের দিন বুধবার (৫জানুয়ারী) রাতে ৪দফা ভোট গননা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষণা করে স্বাক্ষরিত ফলাফল শীট হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।

রাত পেরোতে ফলাফল পাল্টে, বৃহষ্পতিবার (৬ জানুযারী) রিটাণিং অফিসারের কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদ (জুয়েল) বিজয়ী দেখানো হয়। এমন অভিযোগ করে বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) বিকালে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের দিন বিজয়ী ইউপি সদস্য হারুনুর রশিদ জমাদার।

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মলনে মোঃ হারুনুর রশিদ জমাদার অভিযোগ করে বলেন, ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করি। আমার দক্ষিণ ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ। নির্বাচনে শেষে, ভোট গননা করে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। নানা কারণে পরপর ৪ বার ভোট গণনা শেষে সেখান আমার মোরগ প্রতীকে সর্বোচ্চ ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হই। ঘোষণা শেষে তিনি তার স্বাক্ষরিত ফলাফল শীট আমার নির্বাচনী এজেন্ট মোঃ শরীফ হোসনের কাছে হস্তান্তর করেন। ফলাফলে, আমার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ (প্রতিক ফুটবল)- ৩৭৭ ভোট দেখানো হয়। কিন্তু বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) রিটানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলীরেজা আশরাফি তার অফিস থেকে, পরাজিত আব্দুল আহাদকে নুতন করে বিজয়ী দেখিয়ে ফলাফল শীট প্রদান করেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে। এই বিষয়ে আমি লিখিত ভাবে উপজেলা নিবার্হী অফিসার এবং রিটানিং অফিসারকে অভিযোগ করেছি।

বিজ্ঞাপন

এই বিষয়ে প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, ৫ জানুয়ারী নির্বাচনে যে ফলাফল আমি ঘোষণা দিয়েছি সেটিই সঠিক। এর পরে যেটি হয়েছে সেটি পরদিন অফিস থেকে হয়েছে। অপরদিকে রিটার্ণিং অফিসার শাহ আলীরেজা আশরাফি বলেন, কেন্দ্র থেকে যে ফলাফল এসেছে সেটিই আমরা বিজয়ী সদস্যকে দিয়েছি।

এই সময় সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সহসভপতি মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলে নির্বাচনে সাধারন সদস্য পদে অংশ নেয়া, মুনছুর আহম্দে বেগ (তালা প্রতীক) ও ওসমান গণি (আপেল প্রতীক) এবং এজেন্ট আব্দুল গোফরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা