হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান: বক্তারা

Default User
হোসেন বেপারী
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২২ | ৬:৪১
Link Copied Successfully!

বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্ৰনী ভূমিকা পালন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ ৫২’র ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এছাড়াও ৬২’র শিক্ষা আন্দোলন,৬৯’র গন অভ্যুথান,৭১’র মহান মুক্তিযুদ্ধ,৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় সেই ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবান করেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

৪ জানুয়ারি বিকালে হাজীগঞ্জ বাজারের কিউসি টাওয়ারের সম্মুখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী শেষে আলোচনা সভায় এই আহবান করেন বক্তারা। এর আগে সোমবার দিবাগত রাত ১২ ১ মিনিটে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা হয়।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহনের উপস্থাপনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন।

মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারে ছাত্রলীগের বণার্ঢ্য র‌্যালীতে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের ১২টি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সদস্য সত্য ব্রত ভদ্র মিঠুন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন সাহাসহ সহস্রাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা