ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থী সুমন হাওলাদারের বাবার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১, ২০২২ | ১১:১২
Link Copied Successfully!

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রজনীগন্ধা প্রতিকের প্রার্থী মামুনুর রশিদ সুমন হাওলাদারের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী শনিবার রাতে ইউনিয়নের আলীগঞ্জ বাজার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন রজনীগন্ধা প্রতিকের প্রার্থী মামুনুর রশিদ সুমন হাওলাদার।

লিখিত বক্তব্যে মামুনুর রশিদ সুমন হাওলাদার বলেন, আমার নির্বাচনী প্রচারনার শুরু থেকে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী হারুনুর রশিদ ও তার সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত আমার কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারনায় বাঁধা, পোষ্টার-ব্যানার ছিঁড়ে পেলাসহ আমার কর্মী সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। অদ্য শনিবার
সন্ধায় আলীগঞ্জ বাজারে আমার বাবা-ভাই জাফর হাওলাদার ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালিয়ে যাওয়ার সময় ঘোড়া প্রতিকের প্রার্থীর প্রচার গাড়ি (সিএনজি) দিয়ে আমার বাবা দেলোয়ার হোসেন হাওলাদারকে হত্যার উদ্দেশ্য তার গায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে আমার বাবার পা পেটে রক্তাক্ত জখম হয় এবং গাড়িতে থাকা তিন সন্ত্রাসী স্বপন, সবুজ ও নাছির আমার বাবার গায়ের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাস্থলে আসলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে গাড়িসহ পালিয়ে যায়। আমার বাবাকে আশংকা জনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এমতাবস্থায় আমি এবং আমার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ এবং রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ পূর্বক সুষ্ঠ বিচার দাবী করছি।

সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ, আবুল হাসেম পাটওয়ারী, মো. ওমর ফারুক, মো. আলমগীর, মো. আমিনুল মাঝি, মো. আল আমিন, হারুন আমিন, রহমান, আলমগীর, সাহাজান, কামাল হোসেন, মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা