হাইমচরে হামলায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী আহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১, ২০২২ | ৮:০২
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় অন্তসত্ত্বা নারী গুরুত্বর আহত হওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে অন্তঃসত্ত্বা নারী চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছৈয়াল বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে।

অন্তঃসত্ত্বা নারী কল্পনা বেগম (২০) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিনমজুর রাজু ছৈয়ালের স্ত্রী।

স্বামী রাজু ছৈয়াল জানায়, ঈশানবালা বাজারে আমার পিতা আব্দুল মান্নানের দোকান রয়েছে। সেখান থেকেই নীলকমল ইউনিয়নের স্বতন্ত্র আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার সউদ আল নাছের এর সাথে পরিচয় হওয়ার সুবাধে পিতার কাছ টাকা ধার নেয়। পাওনা টাকা চাওয়ায় শুক্রবার সকালে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার সউদ আল নাছের এর নির্দেশে রিয়াদ, ফাহাদ, নিজাম, সৈয়দ সর্দার, ফারুক মোল্লাসহ প্রায় ২০ থেকে ২৫ জন বাড়িতে এসে হুমকি ধমকি প্রদান করে। এসময় বাড়িতে স্ত্রী কল্পনা ছাড়া কেউ না থাকায় রিয়াদ, ফাহাদ, নিজাম তাকে বেধর মারধর করে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

কল্পনার শ্বশুড় আব্দুল মান্নান জানায়, আমার ছেলের বৌ ৭ মাসের অন্তঃসত্ত্বা। সউদ এর বিরুদ্ধে হাইমচর থানায় মামলা রয়েছে। সে একজন সন্ত্রাসী। সে আমার বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে ছেলের বৌ ও তার সন্তানকে মেরে ফেলতে চেয়েছে। ছেলের বৌ বর্তমানে চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত অন্তঃসত্ত্বা কল্পনা জানায়, আমার গর্ভের সন্তানতো কোন অন্যায় করে নি। আমি এর বিচার চাই।
তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব