বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাবে স্মরণ সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২১ | ১১:৪৪
Link Copied Successfully!

নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহবুবুল আলম চুননু বহু গুণে গুণান্বিত ছিলেন। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক এবং সামাজিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রজন্মের অহংকার।

স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. জিশান পাটোয়ারী।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরব থেকে ভিডিও কলে স্মরণ সভায় বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এএ বিল্লাল।

এসময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বর্তমান সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল ডন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব