৫ শতাধিক পর্যটক নিয়ে কর্ণফুলী এক্সপ্রেস আটকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২১ | ১:২০
Link Copied Successfully!

কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরারটেক চ্যানেলে ৪ ঘণ্টার বেশি সময় আটকা ছিল পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস।

সেন্টমার্টিন থেকে কক্সবাজারে আসার পথে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোর ৪টার পর তীরে ফিরেছে জাহাজটি।

বিজ্ঞাপন

জাহাজটি আটকেপড়ার বিষয়টি স্বীকার করেছেন জাহাজের ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। স্বাভাবিকভাবে রাত ১১টা থেকে রাত ১২টার মধ্যে জাহাজ কক্সবাজারে পৌঁছার কথা। কিন্তু ভাটার কারণে ডুবচরে আটকা পড়ে জাহাজটি। পরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে বৃহস্পতিবার ভোর ৪টায় জাহাজটি তীরে আসে।

এ সময় কোনো পর্যটক ভোগান্তির স্বীকার হয়নি দাবি করে তিনি বলেন, আমরা যাত্রীদের জন্য ফ্রিতে খাবার ও পানি সরবরাহ করছি।

বিজ্ঞাপন

তবে ওই জাহাজের যাত্রী মঈন উদ্দিন ও মো. রফিকুল ইসলামের দাবি, জাহাজটি রাত ১০টার দিকে আটকা পড়ে এবং অনেক চেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৪টায় ঘাটে এসে পৌঁছায়। খাবার ও পানি সরবরাহের কথা স্বীকার করলেও জাহাজ আটকে পড়ায় অনেক পর্যটকই ভয়ে কান্নাকাটি করেছিল বলে জানান তিনি। ভাড়া নয়, ইঞ্জিনের ত্রুটির কারণে জাহাজ আটকা পড়েছিল বলে দাবি তাদের।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা