কাফনের কাপড় জড়িয়ে বিএনপির বিক্ষোভ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২১ | ১১:২০
Link Copied Successfully!

জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে শরীরের কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন ফেনী জেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত শহরের তাকিয়া রোডে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি নেতারা জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এর নিন্দা জানান।

সভায় তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশে যখন সভা সমাবেশ বিক্ষোভ চলছে, ঠিক সেই মুহূর্তে সরকার ফের মারমুখী আচরণ শুরু করেছে।

বিজ্ঞাপন

তারা অভিযোগ করেন, ফেনীতে বিএনপি যেন সমাবেশ করতে না পারে সেজন্য সরকারি দলের একটি অঙ্গ-সংগঠনের মাধ্যমে একইস্থানে একই দিনের একই সময় পাল্টা সভা আহ্বান করা অত্যন্ত দূরভিসন্ধিমূলক। অজুহাত হিসেবে শান্তি-শৃঙ্খলা রক্ষার কথা বলে প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। এতে মানুষের কণ্ঠ সাময়িকভাবে রোধ করা গেলেও সরকারের শেষ রক্ষা হবে না।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন (ভিপি জয়নাল), ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এছাড়া জেলা যুবদল ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল করে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব