তিন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

Default User
হোসেন বেপারী
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২১ | ৪:৩৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবসা শিক্ষা শাখা থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষা ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের তিন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দরিদ্র পরিবারের সন্তান মো. নাজিম উদ্দিন, মো. সাকিব মুন্সী ও নিশিতা সুলতানা গল্পকে আর্থিক অনুদান দিয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

বুধবার দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে কলেজের শিক্ষক-শিক্ষিকার সহযোগিতায় শিক্ষক কল্যাণ তহবিল থেকে এই তিন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়।

ওই সময় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সব সময় গরিব-অসহায় শিক্ষার্থীদের পাশে ছিলো, আছে, ইনশাআল্লাহ থাকবে। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পরিক্ষা দিয়ে কোনো শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় আর অর্থের অভাবে ভর্তি হতে পারবে না তা হবে না।

বিজ্ঞাপন

ওই সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহোযোগিতা করায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানান তিন শিক্ষার্থী। ওই সময় উপস্থিত ছিলেন, কলেজে উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব