
হাজীগঞ্জে জাল ভোট দেয়ায় তিন জনের কারাদণ্ড
Link Copied Successfully!


রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন নির্বাচনে হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে নির্বাচনে সম্পন্ন হয়েছে, এতে দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারীর তথ্য সুত্রে জানাযায়, ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়ার ভোট কেন্দ্রে অবৈধভাবে ব্যালট নিয়ে ভোট দেয়ার অপরাধে সফিক ও আনোয়ার নামের দুজনকে আটক করে পুলিশ এবং লোধপাড়া কেন্দ্রে অবৈধ ভাবে জাল ভোট দেয়ার অপরাধের পারভেজ নামের একজনকে আটক করে পুলিশ।
পরে হাজীগঞ্জ থানায় সংক্ষিপ্ত বিচার আদালত বসিয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাছান আটক সফিক ও আনোয়ারকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ফারভেজকে ৬ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।


ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১০ এর ধারার ক,ঘ,ঙ অনুযায়ী এ সাজা প্রদান করা হয়।


























