পিতা-মাতাকে অবজ্ঞাকারী সন্তানদের রাষ্ট্র ও সামাজ কতৃক প্রত্যাখান করা উচিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২১ | ১২:৫৬
Link Copied Successfully!

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী পবিত্র কুরআন ও হাদীসের আলোকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব তুলে ধরে বলেন, মহান আল্লাহ্ পিতা-মাতার সন্তুষ্টিকে তার সন্তুষ্টি বলেছেন। তাই কোনভাবেই পিতা-মাতার প্রতি অবহেলা গ্রহণীয় নয়। পরিতাপের বিষয় যে, আমাদের সমাজে অনেক সন্তান বৃদ্ধ বয়সে পিতা-মাতার যখন বেশি যত্নের প্রয়োজন, তখন তাদের প্রতি অসদাচরণ করছে, ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তাই বৃদ্ধাশ্রমের সংখ্যাও দিন দিন বাড়ছে। এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়েরই একটি খণ্ডচিত্র।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আরো বলেন, অশিক্ষিতদের থেকে উচ্চ শিক্ষিতদের মাঝে পিতা-মাতার প্রতি অবহেলার উদাহরণ বেশি দেখা যাচ্ছে। মূলত তাদের অর্জিত শিক্ষা ব্যর্থ, কেননা তারা সুশিক্ষা অর্জন করতে পারে নি। মা-বাবা এত কষ্ট-সাধনা- আত্নত্যাগে সন্তানকে বড় করে তোলেন ; আর সেই মা-বাবার প্রতি যাদের কৃতজ্ঞতা বোধ থাকে না, তখন তারা রাষ্ট্র, সমাজ, জনগণের জন্য সুফল বয়ে আনবে কি করে! তাই পিতা-মাতাকে অবজ্ঞাকারী সন্তানদের রাষ্ট্র ও সামাজ কতৃক প্রত্যাখান করা উচিত এবং আরো কঠোর আইন প্রণয়ন করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শিক্ষার কারিকুলামে নৈতিক শিক্ষা, তাসাউফ চর্চা তথা আত্মশুদ্ধি অর্জনকে গুরুত্ব দিতে হবে, যাতে তরুণ প্রজন্ম একটি সুন্দর আগামী উপহার দিতে পারে।

২৩শে ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে গাজীপুরের ভোরা খানকা-এ-রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অতিথি ও আলোচক ছিলেন, মওলানা আখতার হোসেন গাজীপুরী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মওলানা নজরুল ইসলাম বিপ্লবী, শায়ের মাওঃ মনসুর আলী মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা