পরীমনি উচ্ছ্বসিত

Default User
বিনোদন ডেস্ক:
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৭:০০
Link Copied Successfully!

ফেসবুকে পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি নতুন গাড়ি নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। মাসেরাতি ব্র্যান্ডের একটি কালো রঙের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী কন্যা পরীমনি। এছাড়া গাড়িটির বেশ কিছু ছবি পরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নয়া প্রেমিক।

প্রথম ডেট।’ গত ২৪ জুন পরী তার ব্যবহৃত হ্যারিয়ার গাড়ির কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। এতে দেখা যায়, গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। ঠিক তার একদিন পরই মাসেরাতি ব্র্যান্ডের ব্যয়বহুল নতুন এই গাড়ি কিনলেন এই নায়িকা। তবে গাড়িটির মূল্য কত তা এখনো জানাননি তিনি। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিষয়ে খুব শৌখিন পরীমনি। এক সময় প্রিমিও ১৫ মডেলের একটি গাড়ি ব্যবহার করতেন।

এরপর নীল রঙের এন্টিক, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চার কিনেছিলেন সংগ্রহে রাখার জন্য। মাসেরাতি ব্র্যান্ডের নতুন গাড়িটি কেনার আগে সাদা রঙের হ্যারিয়ার ব্যবহার করতেন পরী। পরীমনির পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

বিজ্ঞাপন

করোনা সংকট শুরুর দিকে সুন্দরবনে সিনেমাটির শুটিং করেন তিনি। এতে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম-পরীমনি। পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা