গণপরিবহণের দুরবস্থাগুলো দূর করার উদ্যোগ নিন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২১ | ১১:৪১
Link Copied Successfully!

তিলোত্তমা ঢাকার রাজপথে আমাদের সামনের সিডান গাড়িটা হঠাৎ সজোরে ব্রেক কষে ক্যাঁ ক্যাঁ করে উঠল। সামনে একটি ভারি বস্তু ঝন ঝন করে পড়ে গড়িয়ে তার সম্মুখে আসতে লাগল। কিছু বুঝে ওঠার আগেই সামনের চাকা ফেঁসে গেল একটি বড় লৌহদণ্ডের ওপর। পিছনের সব গাড়ি ঝাঁকুনি দিয়ে এক এক করে থেমে গেল। ড্রাইভার নেমে বুঝতে পারল, একটি বড় বাসের পিছনের বাম্পার হঠাৎ খসে পড়েছে রাজপথে। এটির শরীরে একটি ছেঁড়া রশি এখনো বাঁধা রয়েছে। বাম্পার খসে পড়া বাসটি দ্রুত গতিতে সামনের দিকে পালাতে গিয়েও গাড়ির চাপে থেমে গেল। বাসের যাত্রীরা শব্দ শুনে ভয়ে দ্রুত নেমে পড়েছে। তবে কারের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জড়ো হওয়া জনতার আক্রোশ দেখে বাসের ড্রাইভার ও হেল্পার রাস্তায় বাস রেখে উধাও হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর ট্রাফিক-পুলিশ এসে বাসটি সরানোর ব্যবস্থা করলে সামনের দিকে সব গাড়ির একসঙ্গে এগুনোর সাড়া পেল।

তিলোত্তমার কোলে প্রতিদিন এরকম নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে চলেছে। সুন্দরী ঢাকার শরীরে সার্জারি করে সৌন্দর্য বর্ধনের চর্চা কোনোদিন থেমেছে বলে জানা যায়নি। সারা বছর শহরজুড়ে নির্মাণ কাজ হচ্ছে। রাস্তা, ড্রেন, ডিভাইডার, ফুটপাতে খোঁড়াখুঁড়ি চলছেই। মাদকাসক্তরা ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে ভাঙারির দোকানে বিক্রি করে মাদকের টাকা জোগাড় করে বলে অপবাদ রয়েছে। একটু বৃষ্টি হলেই থই থই পানিতে ম্যানহোলের উন্মুক্ত সেসব গর্তে রিকশা ও গাড়ির চাকা ফেঁসে যায়। মানুষ হরদম আহত হয়, মারা যাওয়ার নজিরও রয়েছে। কিছুদিন আগে চট্টগ্রামে একব্যক্তি রাস্তার বড় গর্তের পানিতে ভেসে গেছেন।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা