
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করছে মইনীয়া যুব ফোরাম


মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেছেন ১৯৭১ সালে বীর বাঙালি, জাতির মুক্তিসংগ্রামে অজস্র আত্মত্যাগের বিনিময়ে লাল-সবুজের পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন।
এ গৌরবের পতাকার সম্মান রক্ষা করা তরুণ প্রজন্মের দায়িত্ব।
তিনি বলেন,মইনীয়া যুব ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধের চেতনায় যুব সমাজকে উদ্বুদ্ধ করে দেশ ও মানবতার সেবায় নিয়োজিত করার লক্ষ্যে। ইতোমধ্যে মইনীয়া যুব ফোরাম তার কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতি তাদের দৃঢ় প্রত্যয়ের স্বাক্ষর রেখেছে। করোনা সংকটে তারা জীবনকে বাজি রেখে মানুষের কল্যাণে ঝাপিয়ে পড়েছে, যা সরকারসহ বিভিন্ন মহলের প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে। মাদক, সন্ত্রাস, যৌতুক, জঙ্গিবাদ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তারা সামাজিক সচেতনামূলক কার্যক্রম পালন করছে। তারা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করছে।
বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে,১৬ ডিসেম্বর
মাইজভাণ্ডার দরবার শরীফে মইনীয়া যুব ফোরামের কার্যালয় উদ্বোধন উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, মইনীয়া যুব ফোরাম আগামী দিনগুলোতে দেশের জন্য তাদের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে। এটাই হবে সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।
উপস্থিত ছিলেন,’আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব
খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন খান, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক, খলিফা শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন,সহ সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কালাম,বিভাগীয় সহ-সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল, প্রচার সম্পাদক শরিফুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ হোসেন, মাহবুবুর রহমান আপন,সহ দফতর সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া,সহ ক্রীড়া সম্পাদক জামাল খান প্রমুখ।
বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (দ) মুনাজাতে অংশগ্রহণ করেন।
E/N




























