রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের হুইল চেয়ার ও অক্সিমিটার প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২১ | ৩:৫৪
Link Copied Successfully!

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষ থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের জন্যে হুইল চেয়ার ও পালস্ অক্সিমিটার প্রদান করা হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ক্লাব নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৩টি হুইলচেয়ার ও ২টি অক্সিমিটার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সালেহ আহমেদ, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. সোহেল আহমেদ, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিল, সেক্রেটারি রোটারিয়ান এমএ হান্নান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সফিউদ্দীন আহমেদ, রোটারিয়ান মো. জামাল হোসেন, রোটারিয়ান শবেবরাত সরকার, রোটারিয়ান ডা. মাসুদ হাসান, রোটারিয়ান ডাক্তার সাইফুল ইসলাম সোহেলসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল মানুষ এবং মানবতার কল্যানে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। যার অংশ হিসেবে আজকে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের জন্যে হুইল চেয়ার ও অক্সিমিটার প্রদান করেছে। যা এই হাসপাতালের রোগীদের সেবায় ব্যবহার করা হবে। এই মানবিক উদ্যোগের জন্যে আমি রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিজ্ঞাপন

রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিল বলেন, আমরা ক্লাবের পক্ষ থেকে চাঁদপুরে জনকল্যাণমুখী এবং মানবিক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুরের বৃহৎ এই চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হুইল চেয়ার ও অক্সিমিটার প্রদান করা হয়েছে। এর আগেও রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর পক্ষ থেকে হাসপাতালের রোগীদের সেবা সহায়তায় বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে। আমাদের এই কার্যাক্রম আগামীতেও অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব