বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২১ | ১০:৫৭
Link Copied Successfully!

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হলেও রোববার বিকালে ভারতের অভ্যন্তরে টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। সোমবার এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

মিকাইল হোসেন বাঘাডাঙ্গার জিনজিরাপাড়ার রুহুল আমিনের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েক দিন আগে মিকাইলসহ কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিল। এ সময় নদীয়ার শিলবাড়ি বিএসএফের টহলদলের সামনে পড়ে। বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল।

ঘটনার ৪ দিন পর রোববার বিকালে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

সূত্রঃ যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা