ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন আর নেই

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৯:০৭
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও বিআরডিবি ফরিদগঞ্জের চেয়ারম্যান মোতাহার হোসেন (৫১) আর বেঁচে নেই।

শনিবার (২৭ জুন) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার বাটিরগাঁও মিজি বাড়ীর মরহুম ডাঃ ইছহাক মিজির ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও বহু গুনগ্রাহী রেখে যান।

বিজ্ঞাপন

মরহুমের চাচাত ভাই ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত ১১ জুন রাতে বেশী অসুস্থ্য হয়ে পড়েন। এরপর ১৩ জুন তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর শনিবার দিনগত রাতে তিনি ইন্তেকাল করেন। ফরিদগঞ্জে অবস্থানকালীন সময়ে তার করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু সেই রিপোর্ট এখন পর্যন্ত আসেনি।

তিনি আরো জানান, আজ রোববার (২৮ জুন) বাদ জোহর ফরিদঞ্জ রুদ্রগাঁও ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

এদিকে মোতাহার হোসেন (রতন) এর মৃত্যুতে ফরিদগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা