দৌলতদিয়া-পাটুরিয়া: পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক গাড়ি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২১ | ১:৩৩
Link Copied Successfully!

ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকার কারণে পারাপারের অপেক্ষায় দৌলতদিয়ায় বাস-ট্রাকসহ পাঁচ শতাধিক যানবাহন ও রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দুই শতাধিক ট্রাক আটকে রয়েছে।

ভোর ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীসহ চালক ও সহকারীরা।

বিজ্ঞাপন

রাজবাড়ী ট্রাফিক অফিসসূত্রে জানা যায়, বুধবার রাত থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। মাঝরাত থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে নৌপথ অস্পষ্ট হয়ে যায়। রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন ও গোয়ালন্দ মোড় এলাকায় দুই শতাধিক ট্রাক আটকে রয়েছে। আটকেপড়া যানবাহনগুলোর মধ্যে বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা