মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২১ | ১১:৩৬
Link Copied Successfully!

মইনীয়া যুব ফোরাম গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৭ ডিসেম্বর সন্ধ্যায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী (৫০ বছর) উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) হাদী-এ জামান মাওলানা শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভান্ডারী।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া গাজীপুর মহানগর কমিটির সভাপতি খলিফায়ে দরবার-এ গাউসুল আযম অ্যাড.শাহ মোঃ ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ অ্যাড.জালাল উদ্দিন,খলিফায়ে দরবার-এ গাউসুল আযম শাহ মোঃ সাইফুল ইসলাম,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন,আন্তর্জাতিক সম্পাদক ও.গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ রেজাউদ্দিন আহম্মেদ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক জোনাইদ সিদ্দিকী , বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুরে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের পক্ষ থেকে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী (মাজিআ) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর হয়।

তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধারা জাতির সর্ব শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্ম ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। লাল সবুজের পতাকা অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে অংশ গ্ৰহন করে দেশ স্বাধীন করেছে।তাই মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি আরো বলেন, আমার মুর্শিদ কেবল সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আলহাসানী (ক) ছিলেন মুক্তিযুদ্ধের মহান সংগঠক। মাইজভান্ডার দরবার শরীফ ছিল মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি। দীর্ঘ নয় মাস দরবার শরীফে জাতীয় পতাকা উড্ডীন ছিল।

বিজ্ঞাপন

এ ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ’,ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ তাইজুল ইসলাম সাগর ,দৈনিক নবচেতনা রিপোর্টার মোহাম্মদ শামীম হোসেন,মোহাম্মদ শরিফুল ইসলাম হাসান, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ আল আমিন, মোঃ মামুন, মোঃ সাগর, মোহাম্মদ হিরা, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পায়েল, মোহাম্মদ সাঈদ , মোহাম্মদ ফরহাদ প্রমুখ।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা