সাংবাদিক জাকির হোসেন সাঈদ চিরনিদ্রায় শায়িত

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২১ | ৭:০৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জে সিনিয়র সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী’র দাদার কবরের পাশে চির নিদ্রায় শায়িত। এর আগে ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সামনে সকাল সাড়ে নয় ঘটিকায় প্রথম ও কাউনিয়া গ্রামের নিজ বাড়ির সামনে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় কয়েক শত মানুষ অংশ গ্রহণ করেছেন। প্রেসক্লাব এর সামনে অনুষ্ঠিত নামাজে জানাজা পরিচালনা করেছেন ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ এ.কে.এম মাহবুবুর রহমান।

Journalist Zakir Hossain Saeed is fast asleep

ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সামনে নামাজে জানাযার প্রাক্কালে কথা বলতে গিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কান্নায় ভেঙ্গে পড়েন। ওই সময়ে জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর কোনো প্রকার ভুল-ত্রুটির জন্য ক্ষমা করে দেওয়ার জন্য তিনি উপস্থিত মুসল্লিগণসহ সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে উদাত্ত আহবান জানান। এছাড়াও তিনি বলেন, জাকির হোসেন সাঈদ পাটওয়ারী আমাদের একজন সহকর্মী ছিলেন। নানাজন-এর কাছে তার দেনা-পাওনা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। আমাদের সাধ্য অনুযায়ী তার দেনা পরিশোধ এর জন্য আমরা উদ্যোগ নেবো। এছাড়াও, তার বড় ভাই আনোয়ার হোসেন দিপু পাটওয়ারী ও ভগ্নিপতি রফিকুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন। তারা বলেছেন, ও সকল প্রকার দেনা পরিশোধে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর রূহের মাগফিরাত কামনা করেছেন।

নামাজে জানাজা অনুষ্ঠানে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর বর্ণাঢ্য জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল,ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল।

বর্ণাঢ্য জীবনে সাংবাদিকতার পাশাপাশি জাকির হোসেন সাঈদ পটাওয়ারী ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ফরিদগঞ্জ উপজেলার সাবেক পরিচালক, উপজেলা বিআরডিবি কেন্দ্রীয় সমবায় সমিতি ম্যানেজার ও ফরিদগঞ্জ বাজারের পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোর এর স্বত্ত্বাধিকারী ছিলেন।
উল্লেখ, সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী দীর্ঘদিন হৃদরোগে ভূগছিলেন। গত প্রায় তিনমাস পূর্বে চিকিৎসা করে ঢাকা থেকে ফিরে আসেন। এর প্রায় এক মাসপর তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। এবার আর তিনি সুস্থ হয়ে ফিরতে পারেননি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর নামাজে জানাজা শেষে তাঁর মরদেহর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব পরিবার, দৈনিক চাঁদপুর দর্পণ পরিবার ও অনুয়া স্মৃতি সংসদ।

এসময় চাঁদপুর প্রেসক্লাবের সদস্যরাসহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকরাসহ উপজেলার রাজনৈতিক,সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব