বোগদাদ বাস চাপায় প্রাণ গেল তিন বন্ধুর, বাস জব্দ, চালক গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২১ | ৪:৫২
Link Copied Successfully!

দিনটি ছিল শুক্রবার। ছয় বন্ধু মিলে বিনোদন পার্কে ঘুরতে বেরিয়ে পড়েন। তিনজন করে দুই মোটর সাইকেলে চান্দিনা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। কে জানতো ধীর গতির মোটরসাইকেলে বেপোরোয়া বোগদাদ বাসটি রিলাক্স বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ঝরে যাবে তিনটি তাজা প্রাণ।

শুক্রবার দুপুর একটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা ভাইয়া সুপার মার্কেটের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (২৬), সুজন (৩০) ও মনিরুল ইসলাম (৩০)।

সাথে থাকা সহপাঠী রবিউল ইসলাম জানায়, ছয় বন্ধুমহল দুই মোটরসাইকেলে করে চান্দিনা থেকে চাঁদপুরের একটি বিনোদন পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। এক মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও প্রভাকর বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে প্রায় দুই ঘন্টা ধরে সড়কে যানবাহন চলাচলে ব্যঘাত ঘটে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ পপুলার বিডিনিউজকে জানান, বোগদাদ বাসটি হাজীগঞ্জ বাজারের আমিন রোড থেকে জব্দ করা হয়েছে। বোগদাদ বাসের চালক রাজ্জাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থল থেকে নিহত তিনজনের সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ থানায় নেয়া হয়। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, https://youtu.be/Lb6zPNLIfO4

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব