চাঁদপুর বড়স্টেশন পর্যটন কেন্দ্র মোলহেড এখন “বঙ্গবন্ধু পার্ক”

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২১ | ১১:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের তিন নদীর মোহনায় গড়ে ওঠা পর্যটন কেন্দ্র মোলহেডকে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের অনুমোদন দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

২ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ জুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পর্যটন স্পট মোলহেডের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পর্যটন স্পটটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুরে যোগদানের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্থানটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের জন্য প্রস্তাব করি। যেহেতু বঙ্গবন্ধু বা তার পরিবারের কোনো সদস্যের নামে স্থাপনা তৈরির ক্ষেত্রে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হয় তাই এতদিন নামটি প্রস্তাবনায় ছিল। এখন তা কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা