মাদকসেবীকে জনপ্রতিনিধি না করার আহবান পুলিশের

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২১ | ৭:৫০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ১৪নং বিটে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্প্রীতির বন্ধনকে সমুন্বত রাখতে বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ থানার এসআই প্রভাকর বড়ুয়া এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম।

তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচন অবাধ ,সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। আপনার যাকে সৎ যোগ্য মনে হবে তাকে আপনার মূল্যবান ভোট প্রয়োগ করবেন। তবে কোন মাদকসেবীকে জনপ্রতিনিধি করবেন না। যে মাদকসেবী সে কিভাবে মাদক নির্মূল করবে।

বিজ্ঞাপন

এ নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কেউ কালো টাকার বিনিময়ে পেশী শক্তি ব্যবহার করে কেন্দ্র দখল করার চিন্তাও করবেন না। এইরকম কোন কিছু আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসল তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে। কেউ যদি আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটানোর চিন্তা করেন তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, শান্তি ও সম্প্রীতি নষ্ট হয় এমন লেখা কেউই পোস্ট দিবেন না,লাইক ও শেয়ার করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কোন কথা বা কাজ করা যাবে না। এমন কোন কাজে সম্পৃক্ততা পাওয়া গেলে আইসিটি আইন মামলা জেল হতে পারে। আমরা বাঙালি আসুন সবাই মিলে ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনকে একটি উৎসবে পরিণত করি।

অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাজী মো.হোসেন। ওইসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব