নিরাপদ সড়কের ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২১ | ১:৪৭
Link Copied Successfully!

নিরাপদ সড়কের ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারী একদল শিক্ষার্থী।

রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ঠিক আছে কি না, তা যাচাই করে দেখছেন। তবে তাঁরা সড়ক অবরোধ করেননি। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়ক দিয়ে ধীরগতিতে যানবাহন চলছে। ফলে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টায় শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন।

বিজ্ঞাপন

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে কয়েক শ শিক্ষার্থীকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

রামপুরা ব্রিজ এলাকায় একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, ইম্পিরিয়াল কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, গুলশান কমার্স কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

গত সোমবার রাতে রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হয়। তার নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিজ্ঞাপন

গত ১৮ নভেম্বর বাসে অর্ধেক ভাড়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২৪ নভেম্বর গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর পর তা রূপ নেয় নিরাপদ সড়কের ৯ দফা দাবির আন্দোলনে। এর মধ্যে সোমবার রাতে রামপুরায় বাসের চাপায় মারা যায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

তবে শিক্ষার্থীরা বলছেন, নিরাপদ সড়কের জন্য তাঁদের ৯ দফার মধ্যে একটি দাবি হচ্ছে অর্ধেক ভাড়া কার্যকর করা। বাকি দাবিগুলো না মানা পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। আন্দোলন চালিয়ে যাবেন। এ ছাড়া অর্ধেক ভাড়ার যে ঘোষণা, সেটা কেবল রাজধানীর জন্য। সারা দেশে কার্যকর করার দাবিও রয়েছে।

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা