লিটনের ব্যাটে লড়াইয়ের রসদ বাংলাদেশের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২১ | ৪:৩৯
Link Copied Successfully!

মুশফিকুর রহিম আর ইয়াসির আলী চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন। তৃতীয় দিন শেষ বিকেলে দ্রুত ৪ উইকেট পড়ে যাওয়ার পর এ দুজনই ধস ঠেকিয়েছিলেন। আগের ইনিংসে ৯১ রানে ফেরা মুশফিকের ওপর বড় ভরসাই ছিল। কিন্তু তিনি ফিরলেন দিনের প্রথম ওভারেই। শুরুতেই আঁধার নেমে আসে রৌদ্রকরোজ্জ্বল চট্টগ্রামে।

বিজ্ঞাপন

আগের ইনিংসে সেঞ্চুরিয়ান লিটন দাস দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বলে রক্ষা। সঙ্গে ছিলেন অভিষিক্ত ইয়াসির আলী। দুজনেই দায়িত্বশীল একটা জুটি (৬৯ বলে ৪৭) গড়েই লড়াইটা জারি রাখলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ যে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্যমাত্রা দিতে পারল, এর সিংহভাগ কৃতিত্ব দিতে হবে এ দুজনকে। ইয়াসিরের দুর্ভাগ্যই। লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা ছিল তাঁরই। কিন্তু শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বলে বল থেকে চোখ সরিয়ে নিয়েই বিপত্তিটা বাঁধল। মাথার পেছনে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো তাঁকে। একটি সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু ঘটে গেল সেখানেই।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন