কচুয়ার নুরুল আজাদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২১ | ৯:০৪
Link Copied Successfully!

কচুয়ায় নুরুল আজাদ কলেজে ২০২১সালের এইচএসসি পরীক্ষার বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ মিলনয়াতনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সেলিম মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মো.কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের প্রতিষ্ঠাতার সু-যোগ্য বড় সন্তান অস্ট্রলীয়া সিডনী শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.ফয়সাল আজাদ রুবেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার,আওয়ামীলীগ যুগ্ন-সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম প্রধান, আওয়ামীলীগ নেতা মো.হানিফ মিয়া, বাতাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির, সমাজ সেবক মো.হান্নান মজুমদার,রুহুলা আমিন,দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময় বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম মাস্টার,কাদরা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.আমির হোসেন,ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.রাসেল প্রধান, কাদলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও মেম্বার প্রার্থী মো.কাউছার প্রধানসহ কলেজের গভর্নিং বডির সদস্য, অভিভাবক,এলাকার গন্যমান্য ও ২০২১সালের এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন । আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

কচুয়া : কচুয়ার নুরুল আজাদ কলেজে এইচএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, কলেজের প্রতিষ্ঠাতার সু-যোগ্য বড় সন্তান অস্ট্রলীয়া সিডনী শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.ফয়সাল আজাদ রুবেল।

 

 

বিজ্ঞাপন

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন