নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইয়াছিন আরাফাত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২১ | ২:২০
Link Copied Successfully!

প্রিয় ০৭নং ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম।

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই-বন্ধু।আপনাদের সেবা করেই আমার প্রায় দীর্ঘ ৩২ বছরের রাজনৈতিক পথচলা। আপনারা নিঃস্বার্থভাবে আমার জন্য দিন-রাত পরিশ্রম করেছেন। আপনাদের দোয়া ও ভালবাসাই ছিল আমার পথচলার অনুপ্রেরণা। আমি ও আমার পরিবার আপনাদের কাছে চির ঋণী।

২০১১ সাল থেকে আমি জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেছি, সেই থেকে আপনারা নিঃস্বার্থভাবে সবসময় আমার পাশে ছিলেন। ২০১১ সালের নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সরকারি হিসেব মতে ১৭০ ভোটে আমাকে পরাজয় মেনে নিতে হয়েছে, আমি জনগনের রায় মেনে নিয়েছি। তারপরের নির্বাচনগুলোতে আমি দলের সমর্থন চেয়েছি, দল হয়তো কোনো কারনে আমাকে যোগ্য মনে করেনি।

বিজ্ঞাপন

যে দলের কারনে আজ আমি আপনাদের ইয়াছিন আরাফাত, সে দলের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধর্মীয় স্বাধীনতা ও অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেতনায় জাতির পিতার যোগ্য উত্তরসূরী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।

আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী মাত্র। জননেত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে আমি আমার নৈতিকতা ও রাজনৈতিক আদর্শের সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারিনা। আমি আমার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তকে আন্তরিকতার সাথে গ্রহণ করে নিয়েছি।

আপনাদের হৃদয়ের নিরব রক্তক্ষরণ আমাকে ব্যথিত করে। আমি ইয়াছিন আরাফাত শুধু মাত্র একজন ব্যক্তি। ব্যক্তির চেয়ে দল অনেক উর্ধ্বে। আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের দোয়া ও ভালবাসার ইয়াছিন আরাফাত হয়ে আপনাদের সেবায় ছিলাম, আছি ইনশাআল্লাহ থাকবো। আমি শুধু আপনাদের দোয়া ও ভালবাসার ভিখারি।

বিজ্ঞাপন

পরিশেষে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর জন্য শুভকামনার পাশাপাশি নৌকার বিজয় সুনিশ্চিত করেতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে নৌকা নিয়ে এগিয়ে যাবো-এ দৃঢ় প্রত্যয়ে আপনাদের ইয়াছিন আরাফাত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা