উন্নয়নের সাথে সাথে, আমাদের জঞ্জালও পরিস্কার করতে হচ্ছে : শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২১ | ১০:৪২
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা যে শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাই নয়, উন্নয়নের সাথে সাথে স্বাধীনতাবিরোধী অপশক্তি, অপরাজনীতির সাথে যুদ্ধ করতে হচ্ছে। আমরা অতিথের যে জঞ্জল পরিস্কার করতে পারিনি, সেই জঞ্জাল পরিস্কার করতে হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি জামায়াত আজো অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। তারা স্বাধীনতার ইতিহাসকে বিবৃত করা অপেচেষ্টা করেছিলে। সেটিতে তারা করতে ব্যার্থ হয়েছে। এই
এই অপশক্তির কারনে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত হচ্ছে। এই অপশক্তিকে প্রতিহত করতে যুবলীগের প্রতিটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। যুবলীগ সবসময় মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছে। যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে যারাই সংগঠনটির নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্যতা এবং মেধাসম্পন্ন ছিলেন। বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও অত্যন্ত মেধাবী এবং পরিচ্ছন্ন রাজনীতিক নেতা। শেখ ফজলুল হক মনি সাহেবের সুযোগ্য পুত্র এবং চাঁদপুরের গর্ব নিখিল সাহেবের নেতৃত্বে যুবলীগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, দেশের জনসংখ্যার বিরাট একটি অংশ যুবক ও তরুণ। তাই দেশের অগ্রগতি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যুবকদের ভূমিকা অপরিসীম। এদেশে মাদক জঙ্গিবাদের কালো থাবায় যুবক ও তরুরা পিছিয়ে যাচ্ছে। যুবকদের মাদক ও জঙ্গিবাদের কালো থাবা থেকে দূরে রাখতে হবে। যুবকদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে যুব সমাজের ব্যাপক ভূমিকা রয়েছে। আমি সবসময় যুবলীগের পাশে আছি এবং থাকবে ইনশাল্লাহ। আপনাদের উপর অর্পিত কর্তব্য ও দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আমি বিশ্বাস করি।

বিজ্ঞাপন

চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমনের পরিচালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব