
হাজীগঞ্জে সিটি ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন


হাজীগঞ্জে সিটি ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল মিটানিয়া ব্রিজ সংলগ্ন এ.এন টাওয়ারে হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন ফিতা কেটে এর উদ্বোধন করেন।
সিটি ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন সেন্টরের শুভ উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার সারাদিন ফ্রিতে রোগী দেখেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতারের এমএসিপি, আরপি, এফসিপিএস, এমবিবিএস বিসিএস স্বাস্থ্য মেডিসিন বিশেষজ্ঞ ডা. অরূপ কুমার রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আশফাকুল আলম, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন,বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল দাস, হাসপাতালের পরিচালক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।




























