কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কমিটিতে চাঁদপুরের মাহমুদুল হাসান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২১ | ১২:৪০
Link Copied Successfully!

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন চাদঁপুরের কৃতি সন্তান চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান। গত ২২ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে ১২৩ সদস্যের কমিটির অনুমোদন দেয়। সেখানে যুগ্ম-সাধারন সম্পাদক পদে চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।

তিনি একই সাথে ছাত্র যুব, শ্রমিক এবং গণ অধিকার পরিষদের চাদঁপুর জেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনে সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ও বিভিন্ন অধিকার ভিত্তিক আন্দোলনে অগ্রনী ভুমিকা রেখে চলেছেন।

কমিটি প্রকাশের পর ফেসবুক স্ট্যাটাসে উচ্ছাস প্রকাশ করে লেখেন, মানুষ তার কর্মে বড় হয়। যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,কেন্দ্রীয় কমিটি। আলহামদুলিল্লাহ ! সোমবার (২২নভেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় পরিষদ এর আংশিক কমিটির তালিকা প্রকাশিত হয় (সূত্রঃ বা.ছা.অ.প কে.ক ২১.০১)।

বিজ্ঞাপন

কমিটির তালিকা প্রকাশের পর আমাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ওপর সংগঠন যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, আমি আমার সর্বোচ্চ মেধা ও পরিশ্রম দিয়ে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সে জন্য সারাদেশের সকল মানুষের সহযোগিতা কামনা করছি। প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, সাফল্য তো আল্লাহর হাতে ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা