সাহিত্য একাডেমীতে নবান্ন বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২১ | ৬:৫৭
Link Copied Successfully!

সাহিত্য একাডেমী, চাঁদপুরের আয়োজনে নবান্ন উৎসব উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে তিনটি ক্যাটাগরিতে নবান্ন বিষয়ক কবিতা আবৃত্তি নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যাপিকা শাহানারা বেগম, হাসান আলী মডেল সপ্রাবির প্রধান শিক্ষক ইসমত আরা শাফী বন্যা ও অধ্যাপিকা সবিতা বিশ্বাস।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, নির্বাহী কমিটির সদস্য লেখক ও গবেষক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া,ম. নূরে আলম পাটওয়ারী, নবান্ন উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক আশিক বিন রহিম, মুহাম্মদ ফরিদ হাসান প্রমুখ।

আজ ২৪ নভেম্বর সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য নবান্ন উৎসবে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিবেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি অঞ্জনা খান মজলিশ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা