ফরিদগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ৭:২৫
Link Copied Successfully!

স্বামীর সাথে ঝগড়া করে ফরিদগঞ্জে মেহেরুনেচ্ছা প্রীতি (১৯) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

ঘটনাটি উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামে ঘটে।

জানা গেছে, এক বছর পুর্বে গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামের পাটওয়ারী বাড়ীর রেদোয়ান উল হক সজিবের সাথে মেহেরুনেচ্ছা প্রীতির বিয়ে হয়। শুক্রবার দুপুরে স্বামীর সাথে ঝগড়া হয় গৃহবধু প্রীতির। দুপুরে স্বামী রেদোয়ান জুমার নামাজ পড়তে গেল এর ফাঁকে প্রীতি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় প্রীতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে। স্থানীয়রা জানায়, রেদোয়ান মাদকসেবী। মূলত এসব কারণেই স্বামী-স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রকির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা