করোনা মুক্ত হলেন সাংবাদিক সিফাত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ২:৪৮
Link Copied Successfully!

বিজয় টিভি, বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাতের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টায় রিপোর্ট নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, গত ১৭ জুন (বুধবার) করোনা আক্রান্ত হওয়ার পর ১৫ তম দিনে ২য় টেস্টের জন্য নমুনা প্রদান করেন সাইফুল ইসলাম সিফাত। প্রায় ১০ দিন পর (আজ ২৬ জুন) শুক্রবার দুপুর ১টায় রিপোর্ট নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

এ ব্যপারে সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে বলেন, ‘আলহামদুলিল্লাহ্। আজকে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত থাকাকালীন যারা আমার খোঁজ খবর নিয়েছেন, দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী জানান, ‘সাইফুল ইসলাম সিফাতের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে প্রথম স্যাম্পুল জমা দেওয়ার তারিখ থেকে মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

সাইফুল ইসলাম সিফাত চলতি মাসের ৩ তারিখে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন । তিনদিন পর ৬ তারিখে তার রিপোর্ট পজেটিভ আসে। হোম আইসোলেশনে চলে যান তিনি। হোম আইসোলেশনের ১৫ তম দিনে পুনঃপরীক্ষা জন্য নমুনা প্রদান করলে (শুক্রবার) দুপুর ১টায় তার রিপোর্ট নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

উল্লেখ্য: সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এবং সাপ্তাহিক সকলের কন্ঠ সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো ও বিজয় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

তিনি গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে বাসায় চিকিৎসাধীন রয়েছে। তিনি করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছিল। তিনি এক নারীর করোনাভাইরাসে মৃত্যুর পর স্বজনরা এগিয়ে না আসায় প্রশাসনের সাথে কবর খুঁড়েছিল। অনেক মৃত ব্যক্তির দাফন কাজে সহযোগিতা করেছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা