পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২১, ২০২১ | ৫:০৬
Link Copied Successfully!

চলতি বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে বেশকিছু বাংলাদেশিকে দেখা গেছে পাকিস্তানের পতাকা-জার্সি নিয়ে মাঠে যেতে। বাংলাদেশের বদলে পাকিস্তান দলের হয়ে সমর্থন দেয়ার ঘটনাও লক্ষ্য করা গেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সমর্থন করা, একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারও কাছে এটা শোভনীয় মনে হবে না।’

যারা পাকিস্তানের জার্সি-পতাকা নিয়ে মাঠে গিয়েছিল, তারা বাংলাদেশের নাগরিক কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, ‘দৃষ্টিতে যেহেতু এসেছে, এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে।

বিজ্ঞাপন

সূত্র: জগরণ
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব