আবারো ব্যাটিং ব্যর্থতা, সিরিজ খোয়াল বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২০, ২০২১ | ৫:৪৬
Link Copied Successfully!

পরাজয়ের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হেরে শূন্য হাতে দেশে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ঘরের মাঠেও জয়ে ফিরতে পারছে না। ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২৭/৭ রান করেও বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটে। শনিবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় স্বাগতিকরা। ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ রানেই ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেটে দলকে খেলায় ফেরান নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। এই জুটিতে তারা ৪৬ রান যোগ করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় বাংলাদেশ।

দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন শান্ত। এছাড়া ২১ বলে ২০ রান করেন আফিফ। ১২ ও ১১ রান করে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বাকি ৫ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

১০৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১২ রানেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা