ক্যাটরিনা কাইফ বিয়ের পরে নাম পাল্টে ফেলতে পারেন

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২০, ২০২১ | ১:১৭
Link Copied Successfully!

বিয়ের সবকিছুই এগিয়ে যাচ্ছে। কেবল ‘মিয়া–বিবি’ এখনো মুখ খোলেননি। বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ বাড়ছেই। গুঞ্জন, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরার বিলাসবহুল রিসোর্টেই তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। এবার শোনা গেল, বিয়ের পরে নাকি নাম পাল্টে ফেলতে পারেন এই অভিনেত্রী।

ক্যাটরিনা কাইফের কাছের একটি সূত্র জানিয়েছে, কারিনা কাপুর খান আর ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো ক্যাটরিনা হয়ে যেতে পারেন ক্যাটরিনা কাইফ কৌশল। আর এটা সত্যি হয়ে থাকলে তাঁর আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র নাম পাল্টে যেতে পারে। সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ নিয়ে দারুণ ব্যস্ত ক্যাটরিনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেওয়ালির দিনই ভিকি ও ক্যাটরিনা রোকা সেরেছেন। ক্যাটরিনার কাছের বন্ধু বলিউড পরিচালক কবির খানের বাড়িতে বসেছিল বাগদানের আসর। সেই অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেলা, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৭ থেকে ৯ ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি ও ক্যাটের। মোট ৪৮টি ঘর আছে এখানে। ইতিমধ্যে তাঁরা বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন বলে জানা গেছে। মুম্বাইয়ের জুহুতে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি কৌশল। ওই ভবনের আট তলা জুড়ে নাকি রয়েছে ভিকির এই নতুন অ্যাপার্টমেন্ট। বিয়ের পর ক্যাটরিনাকে নিয়ে সেখানেই সংসার পাততে চলেছেন ভিকি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা