ঢাকার ৪২ শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত আবদুল হাদী? যারা বলছে তারা ‘পাগল’

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক / ইত্তেফাক অনলাইন ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২০, ২০২১ | ১২:৩১
Link Copied Successfully!

ওয়ান-ইলেভেনের সময় ঢাকার ৪২ শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত আবুল কাশেম ওরফে আব্দুল হাদী মিয়াকে আওয়ামী লীগ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) মনোনয়ন দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যারা সংবাদ সম্মেলন করেছে, তারা পাগল বলে আখ্যায়িত করেছে আবদুল হাদী।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
 
‘হাইব্রিড হটাও, আওয়ামী লীগ বাঁচাও’ শীর্ষক স্লোগানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও স্থানীয় উচ্চ বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি আখতার হোসেন মুন্সি।

আব্দুল হাদী মিয়া ফ্রিডম পার্টির মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। বর্তমানে তিনি রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত স্বপন আল মাহমুদ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজারগাঁও ইউনিয়নের ‘অনুপ্রবেশকারী কমিটি’র তদন্তের নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশনা এখনও চেয়ারম্যান আব্দুল হাদী মানেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হাদী মিয়া গণমাধ্যমকে বলেন, ‘এসব অভিযোগ সবই মিথ্যা। আমার বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণ তাদের কাছে নেই। যারা এসব অভিযোগ করেছে, এরা তো পাগল, এরা আওয়ামী লীগের কী।’

বর্তমান ইউনিয়ন বর্তমান কমিটি বিলুপ্ত করে, পুনরায় কাউন্সিলদের মাধ্যমে রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানান আখতার হোসেন মুন্সি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আখতার হোসেন মুন্সি বলেন, ‘কাওরান বাজারের এক সময় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী ছিল এই আব্দুল হাদী মিয়া। কাওরান বাজারসহ ঢাকার ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে হাদী ছিলো অন্যতম। ওয়ান-ইলেভেনের সময় ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের যখন গ্রেফতার শুরু হয়, তখন হাদী গা ঢাকা দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। পরবর্তীতে একসময় পার্শবর্তী ভারতে আত্মগোপনে চলে যায়।’

আখতার হোসেন আরও অভিযোগ করেন, ‘আব্দুল হাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুস্তম বেপারী ও তার পরিবারের সম্পদ দখল করে বাউন্ডারি নির্মাণ করেছেন। ২০১৩ সালের ২৯ জুন রাজারগাঁও বাজারের স্বনামধন্য হিন্দু ব্যবসায়ী দ্বিজেন্দ্রলাল পোদ্দারের দু’টি কাপড়ের দোকান ও পাশের একটি মুদি দোকানসহ মোট তিনটি দোকান লুটপাট করে তার অনুসারী সন্ত্রাসী বাহিনী। 

তিনি বলেন, ‘রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম কাজীকে সন্ত্রাসী বাহিনী দিয়ে দুই পা ভেঙে দিয়েছেন আব্দুল হাদী।’

লিখিত বক্তব্যে মুন্সি আরও উল্লেখ করেন, ২০১১ ও ২০১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর উঠতি বয়সের ছেলেদেরকে নিয়ে কিশোর গ্যাং তৈরি করেন আব্দুল হাদী।  

তিনি বলেন, ‘গত ইউনিয়ন কাউন্সিলে ৯টি ওয়ার্ডের ভোটার লিস্টে প্রায় ৪০ জন জামায়াত-বিএনপির চিহ্নিত নেতা-কর্মীকে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির অন্তর্ভুক্ত করেন এই হাদী। এসব ভোট কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হাদী মিয়া বলেন, ‘আমি যদি তালিকাভুক্ত সন্ত্রাসী হই, তাহলে আমার বিরুদ্ধে একটা জিডিও নাই কেন। দোকান লুট করলে মামলা নাই কেন। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুইবার বিদেশ সফরে গিয়েছি।’

আওয়ামী লীগের কমিটিতে বিএনপি-জামায়াত এমন প্রসঙ্গে আব্দুল হাদী মিয়া বলেন, ‘তাহলে থানা কমিটি এই ইউনিয়ন কমিটিকে অনুমোদন দিয়েছে কেন। আমাকে বলা হয়েছিলো কমিটিতে রাখতে, আমি সদস্য হিসেবে রাখছি। আমার বিরুদ্ধে এক টাকা খাওয়ার প্রমাণ পেলে আমি পদত্যাগ করবো।’

সূত্র : দৈনিক ইত্তেফাক অনলাইন ভার্সন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব