
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে বিচিত্র আয়োজনে পরীক্ষার্থীদের দোয়া ও প্রবেশপত্র বিতরণ


২০২১ সালের এইচএসসি পরিক্ষার্থীদের সফলতা কামনায় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে দোয়া ও পবেশ পত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশারের সভাপতিত্ব ও প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
তিনি বলেন, এতো সুন্দর আয়োজন দেখে কলেজ জীবন ও শিক্ষকদের কথা মনে পড়ছে। মডেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এমন নিবিড় সম্পর্ক সত্যিই অভিভূত। বিচিত্র আয়োজনে দোয়া অনুষ্ঠান ও প্রবেশপত্র বিতরণ দেখে বিষয়টি মুগ্ধ করেছে।
দোয়া অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মল্লিকা রানী পাল ও প্রভাষক মুক্তার আহমেদ।


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এবং উপহার তুলেদেন,কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার ও শিক্ষক বৃন্দ।


























