কুমিল্লায় পাঁচ বছরের শিশু হত্যায় বাবাসহ গ্রেফতার ৫

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২১ | ৪:০৪
Link Copied Successfully!

কুমিল্লার দেবিদ্বারে পাঁচ বছরের একটি শিশুকে হত্যার অভিযোগে তার বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাবার হাতে শিশু ফাহিমা খুঁন,  কুমিল্লার দেবিদ্বার থানায় বাবার হাতে ৫ বছরের শিশু ফাহিমা হত্যাকান্ডের হত্যাকারী পিতাসহ ৫ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

“বাংলাদেশ আমার অহংকার ” এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে র‌্যাব।

৭ নভেম্বর বিকেলে কুমিল্লার দেবিদ্বারে ৫ বছরের শিশু ফাহিমা আক্তার নিখোঁজ হয়। এই সংক্রান্ত বিষয়ে শিশু ফাহিমার পিতা আমির হোসেন দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরী করে যার নম্বর ৪৬৪।

 

বিজ্ঞাপন

নিখোঁজের পর ভিকটিমের পিতা আমির হোসেন ০৭ ও ০৮ নভেম্বর ২০২১ তারিখে আশ-পাশের বিভিন্ন এলাকায় মাইকিং করে এমনকি গত ০৮ নভেম্বর ২০২১ তারিখ ঝার-ফুঁক দিয়ে মেয়েকে খোঁজার জন্য একজন কবিরাজকেওখবর দেয়া হয়।

পরবর্তীতে গত ১৪ নভেম্বর ২০২১ তারিখ পুলিশ কর্তৃক কুমিল্লায় জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর জনৈক নজরুল মাস্টারের বাড়ির সামনে কালভার্টের নিচে সরকারি খালের ডোবা থেকে নিহতভিকটিমের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

এপ্রেক্ষিতে মোঃ আমির হোসেন ভিকটিমের লাশটি তার মেয়ে ফাহিমা আক্তার এর বলে সনাক্ত করে।

উক্ত বিষয়ে ভিকটিমের বাবা ঘাতক আমির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যার মামলা নং-১১, তারিখ- ১৪ নভেম্বর ২০২১, ধারা- পেনাল কোড ১৮৬০ এর ৩০২/২০১/৩৪।

উক্ত নির্মম হত্যাকান্ডের ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। র‌্যাব বর্ণিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে এবং হত্যা কান্ডের রহস্য উৎঘাটন ও আসামী গ্রেফতারের নিমিত্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর অভিযানে গত ১৬ নভেম্বর ২০২১ তারিখরাতে কুমিল্লার দেবিদ্ধার ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ভিকটিমের পিতাঘাতক (১) মোঃ আমির হোসেন (২৫), দেবিদ্বার, কুমিল্লা, (২) মোঃ রবিউল আউয়াল (১৯), দেবিদ্বার, কুমিল্লা, (৩) মোঃ রেজাউল ইসলাম ইমন (২২), দেবিদ্বার, কুমিল্লা, (৪) মোসাঃ লাইলি আক্তার (৩০), দেবিদ্বার, কুমিল্লা এবং (৫) মোঃ সোহেল রানা (২৭), দেবিদ্বার, কুমিল্লাদের’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই নির্মম হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে।

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান