ফরিদগঞ্জে বিদ্যুৎস্পর্শে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২১ | ৫:১০
Link Copied Successfully!

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর ফরাজী (২২) নামের এক আলিম পরীক্ষার্থী যুবকের করুণ মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামের ভোলার বাড়িতে নজরুল ইসলামের বিল্ডিংয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তানভীর ওই গ্রামের ফরাজী বাড়ির শাহাজাহান ফরাজীর পুত্র।

প্রাথমিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যান।

নিহতের মামা মুক্তার হোসেন জানান, তানভীর ফারাজী ইসলামপুর শাহ সিনিয়র মাদরাসা ছাত্র। আগামী ২৫ নভেম্বর তার  আলিম পরাক্ষা ছিলো। সোমবার সকালে তানভীর একই বাড়ির সম্পর্কে চাচা স্যানিটারী মেস্ত্রী আনোয়ার সাথে অপর চাচা রফিকুল ইসলামের বির্ডিংয়ে কাজ করতে যায়।

বিজ্ঞাপন

এসময় তারা বৈদুত্যিক লাইনের সুইচ লাগানোর জন্য দেয়ালে ডিল মেশিন দিয়ে ছিদ্র করার পর ডিল মেসিনের প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

চাঁদপুর মডেল থানার এস আই ফারুক হোসেন জানান, আমরা বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে লাশের সুরতহাল তৈরি করেছি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় বার্তা পাঠানো হবে। তারপর যদি পরিবারের কোন অভিযোগ না থাকে। তাহলে তারা আবেদন করে বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে পারবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা