ঘুমানোর বালিশ নিয়ে এলো রিজওয়ান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২১ | ৭:০২
Link Copied Successfully!

টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান পারফরম্যান্স ও দৃঢ় মানসিকতা জন্য সবার প্রশংসা কুড়াচ্ছেন। সেমিফাইনালে তার দল হেরে গেলেও তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এখন দলের সঙ্গে তিনি বাংলাদেশে। দুবাই থেকে আসা যাওয়ার পথে আরেকটি কারণে আলোচিত হচ্ছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান।

দুবাই থেকে বাবর আজমের দল বাংলাদেশে আসার পথে রিজওয়ানের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে একটি সাদা বালিশ যক্ষের ধনের মতো জড়িয়ে রেখেছেন তিনি। তার এই ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকের কৌতূহল, কেন তিনি সব জায়গায় বালিশ নিয়ে ঘুরছেন? এর পেছনে কী কারণ?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্য অনুযায়ী, বাড়ি থেকে বালিশ নিয়ে আসেন রিজওয়ান এবং সব জায়গায় সেটি নিয়ে যান। তারা আরো বলেছে, রিজওয়ান তার বালিশ ছাড়া ভালোভাবে ঘুমাতে পারেন না। এজন্য সেটি তার ভ্রমণসঙ্গী।

বিজ্ঞাপন

এর আগে সেমিফাইনালে পাকিস্তানের অস্ট্রেলিয়ার কাছে হারের পর রিজওয়ানের হাসপাতালে আইসিইউতে থাকা একটি ছবি ভাইরাল হয়। জানা যায়, বুকের সংক্রমণে ভুগছিলেন তিনি। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল দেখিয়ে সেমিফাইনাল খেলেছেন এবং ৫২ বলে দলের সেরা ইনিংস খেলেন ৬৭ রান করে। দুবাইয়ে রিপোর্টারদের তিনি বলেন, ‘আমি এখন বেশ সুস্থবোধ করছি। আমার জন্য লোকজনকে দোয়া করার অনুরোধ করছি।

সূত্র: একাত্রর টিভি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব