
চেয়ারম্যান প্রার্থী সাইফুলের শো-ডাউন
Link Copied Successfully!

সাবেক স্বরাষ্টমন্ত্রি ড. মহীউদ্দিন খান আলমগীর এমপির আগমন উপলক্ষে কচুয়া উপজেলার ১০ নং উত্তর গোহট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রত্যাশী যুবলীগ নেতা সাইফুর রহমান এর পক্ষে গতকাল তার সমর্থকরা রহিমানগর বাজারে বিশাল বিক্ষোভ মিছিল করেন।

এ সময় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাই মুন্সি’র ছেলে মো. সাইফুর রহমান মুন্সি, উপজেলা যুবলীগের সহসভাপতি কাউন্সিলর কামাল হোসেন অন্তর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ১০ নং উত্তর গোহট ইউপি যুবলীগের সাধারন সম্পাদক ওসমান গনি পলাশসহ অসংখ্য নেতা কর্মি উপস্থিত ছিলেন।
কচুয়া- ১০ নং উত্তর গোহট ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রত্যাশী সাইফুর রহমানের সমর্থনে বিক্ষোভ মিছিল।
E/N





























