ইউপি চেয়ারম্যান ও শিক্ষকের দ্বন্দ্ব নিরসন: তৃতীয় পক্ষের বাড়াবাড়ি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৮, ২০২১ | ৮:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর সাথে রামচন্দ্রপুর ভৃঁইয়া একাডেমীর শিক্ষক ফারুক হোসেন মাষ্টারের সাথে ভুল বোঝাবুঝির নিরসন হয়েছে।

৮ নভেম্বর সোমবার ইউনিয়ন পরিষদে উভয়ের বক্তব্যে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়।

গত শুক্রবার ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারের শ্রীকৃষ্ণের দোকানে চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষ ফারুক মাষ্টারকে দিয়ে হাজীগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

বিষয়টি বুঝতে পেরে গত ৭ নভেম্বর রোববার স্থানীয় গন্যমান্যরা চেয়ারম্যান মনির হোসেন গাজী ও অভিযোগকারী স্কুল শিক্ষক ফারুক মাষ্টারকে নিয়ে সালিশী বৈঠকে বসেন। উভয় পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি উপনীত হয়ে মানবিক দৃষ্টিতে আপোষ নিষ্পত্তি করা হয়। কেউ কাহারো বিরুদ্ধে কোন প্রকার উজড় আপত্তি থাকবেনা বলে উভয় আপোষ নামায় স্বাক্ষর করেন।

সোমবার সকালে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী বলেন, গত শুক্রবার রামচন্দ্রপুর শ্রীকৃষ্ণের দোকানে প্রায় ১০/১২ জন লোকের সামনে আমি ও আমার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমরান হোসেন ফারুক মাষ্টারকে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সবাই মিলে দই মিষ্টি খেয়ে এক সাথে দোকান থেকে বের হই। পরে শুনি আমাদের নামে তৃতীয় একটি পক্ষ অরাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ফারুক মাষ্টাকে দিয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। পরে স্থানীয় গন্যমান্য আ. রশিদ, আমির হোসেন, আজাদ মাষ্টারসহ কয়েকজন বসে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আপোষ নিষ্পত্তিতে সম্মত হয়।

স্কুল শিক্ষক ফারুক হোসেন বলেন, তার মাথায় কোথাও আঘাত পায়নি। হাতও ভাঙ্গেনি। হাসপাতালে এমন রিপোর্ট -এ হতভম্ব। চেয়ারম্যানের কাছে কেউ ভুল বুঝানোর চেষ্টা করেন। সেই দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উভয়ের মান সম্মানে আঘাত লাগে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তৃতীয় একটি পক্ষ রাজনীতি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তা বুঝতে পেরে আমি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগটি আপোষ নিষ্পত্তি করেছি। পূর্বের ন্যায় এক সাথে মিলে মিশে থাকবো।

বিজ্ঞাপন

ওইসময় চাঁদপুর ও হাজীগঞ্জের কর্মরত সাংবাদিকরাসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা