
চাঁদপুরে একশ টাকায় পুলিশে চাকরী পেলেন ৫০ জন


এ উপলক্ষে ৭ নভেম্বর রোববার সকালে চাঁদপুর পুলিশ লাইনসে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী করণীয় সম্পর্কে বিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে নিয়োগ পরীক্ষায় নির্বাচিত ৫০ জন নারী ও পুরুষকে ফুলেল শুভেচ্ছায়য় বরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, নিয়োগ পরিক্ষার দায়িত্বরত সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. মাসুদ রানা প্রমুখ।
জানা যায়, সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতেও ২৭ অক্টোব পুলিশের ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে’ পরীক্ষা সম্পন্ন হয়। এ পরীক্ষায় সর্বমোট ২হাজার নারী-পুরুষ অংশ নেন। যার মধ্য থেকে প্রথম ধাপে ৪১৩ জন, দ্বিতীয় ধাপে ১২৯ জন এবং তৃতীয় ধাপের পরীক্ষা শেষে চুড়ান্তভাবে ৫০ জনকে নির্বাচন করা হয়।এছাড়া অপেক্ষমাণ তালিকায় ১১ জনকে রাখা হয়েছে। নির্বাচিত সদস্যদের মেডিকেল রিপোর্টে যদি কেও বাদ পরে তাহলে সেই তালিকা থেকে বেশি মার্ক পাওয়াদের অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে বলে জানা যায়।


পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, বাংলাদেশ এখন সব দিক ধেকে সক্ষম এবং অধুনিক।
আমাদের মাননীয় আইজিপি স্যার বাংলাদেশ পুলিশকে আধুনিক ও মানবিক হিসেবে গড়ে তোলার লক্ষে ভিবিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে আইজিপি স্যারের নির্দেশে পুলিশের সকল পদে নিয়োগ পক্রিয়ার মানোন্নয়ন করা হয়েছে। চাঁদপুরে পুলিশের মানোন্নয়ন ও স্বচ্চ পক্রিয়ায় ৫০ জর যোগ্য ব্যক্তিকে আমরা নিয়োগ দিতে পরেছি। যাদের মাত্র একশ টাকা ব্যাংক ড্রাফ করতে হয়েছে। এছাড়া আর কোন খরচ হয়নি। অবৈধ পন্থা কিংবা দালাদ ধরতে হয়নি।
তিনি আরো বলেন, আজকে যারা মাত্র একশ টাকায় পুলিশে নিয়োগ পেলে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সারাজীবন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। তোমরা যে স্বচ্চতার মাধ্যমে পুলিশে নিয়োগ পেলে- কর্মজীবনে সে স্বচ্চতা ধরে রাখবে।

চাঁদপুর সদর এর আরও সংবাদ

মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের
মতলব উত্তর
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
চাঁদপুর সদর
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মতলব উত্তর
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মতলব দক্ষিণ
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী
চাঁদপুর সদর
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়
আন্তর্জাতিক
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা
রাজনীতি
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান
ফরিদগঞ্জ
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
বিনোদন





