সেমিফাইনালের আগে দুঃসংবাদ ভেসে এলো ইংল্যান্ড দলে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৭, ২০২১ | ৩:২৯
Link Copied Successfully!

এবারের বিশ্বকাপে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলের মতোই পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে ইংল্যান্ড ।

যদিও সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ধাক্বাই খেল ইংলিশরা। তাদের ১০ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। আর এমন হারের দিনেই দুঃসংবাদ ভেসে এলো ইংলিশ শিবিরে।

সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে মারকুটে ওপেনার জেসন রয়কে হারানোর শঙ্কায় ভুগছে দলটি। কাফ মাসল ইনজুরি পড়েছেন এ ইংলিশ তারকা।

বিজ্ঞাপন

হয়তো বিশ্বকাপ মিশনই শেষ রয়ের। এখনো নিশ্চিত করে কিছু বলা না গেলেও সেমিফাইনালের ম্যাচটি যে জেসন রয় খেলতে পারছেন না তা বোঝাই যাচ্ছে।

রয়ের ইনজুরি প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, ‘তার ইনজুরিটা ভালো ঠেকছে না আমাদের কাছে।যদিও এখনো কিছু বলা যাচ্ছে না। তাকে স্ক্যান করতে পাঠানোর আগে তার চলাফেরা পর্যবেক্ষণ করে দেখা হবে। ।’

শনিবার শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে ইনজুরিতে পড়েছেন জেসন রয়। প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  পঞ্চম ওভারের প্রথম বলে ঘটে দুর্ঘটনা। ওপেনিং সঙ্গী জস বাটলারের ডাকে সাড়া দিয়ে সিঙ্গেলস নেওয়ার সময় ক্রিজের মাঝপথেই বাঁ-পায়ের মাংসপেশিতে টান লাগে তার।

বিজ্ঞাপন

কোনো মতে রান সম্পন্ন করলেও ব্যাট ফেলে মাঠেই শুয়ে পড়েন রয়। চোখমুখ ঢেকে ব্যথায় কোঁকাতে দেখা গেছে তাকে।

সূত্র:যুগান্তর

R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা